শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
বড়দিনে শুভেচ্ছা বিনিময়ে ড. মোমেন

সকল ধর্মের মূলে রয়েছে মানবতা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   497 বার পঠিত

সকল ধর্মের মূলে রয়েছে মানবতা

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৫ ডিসেম্বর)সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে কেক কাটার মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি-ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের সকলের। তাই সকল শ্রেণি-পেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। বড়দিন উদযাপনের আনন্দ মানুষের মধ্যে যেন সত্যিকার মানবতাকে জাগ্রত করে; মহামানব যিশু যে প্রেম, শান্তি ও সম্প্রীতির শিক্ষা প্রচার করেছেন, তার যথার্থ প্রতিফলন যেন সবার জীবনে ঘটে।

ড. মোমেন আরো বলেন, প্রত্যেক ধর্মেরই মূল বাণী মানবতা। বড়দিন উপলক্ষে যে প্রেম, প্রীতি ও শান্তির বাণী প্রচার করা হয় তার মূলে রয়েছে মানবতা। কোনো ধর্মই এ বোধ থেকে বিচ্ছিন্ন নয়। বড়দিন মানুষকে শান্তি, প্রেম ও সম্প্রীতির শিক্ষা দেয়। দেশের সকল মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একাত্ম হবে—এ আশা বড়দিনে।

 

এ সময় প্রেসবিটারিয়ান চার্চের পাস্টার ফিলিপ বিশ্বাস ও ডিকন নিঝুম সাংমা পররাষ্ট্রমন্ত্রী ও আগত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পররাষ্ট্রমন্ত্রী বড়দিনে সমাগত সকলে সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক তপন মিত্র, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিসিক কাউন্সিলর আব্দুল মোহিত জাবেদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।

Facebook Comments Box

Posted ২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!
(509 বার পঠিত)
BetnJet Marchés de Paris sur le Cricket
(94 বার পঠিত)
Casoola GamStop Integration (UK Players)
(46 বার পঠিত)
Winbeast Apple Pay for iPhone Players
(45 বার পঠিত)
Užitečné zdroje
(43 বার পঠিত)
ShelbySpin European vs American Roulette
(40 বার পঠিত)
Crazy Tower SEPA Bank Transfer Setup
(36 বার পঠিত)
Stratégie Stake Caribbean Stud Poker
(35 বার পঠিত)
Realz Welcome Bonus Country Restrictions
(34 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com