শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে বিএনপির ৩১ দফা উপলক্ষে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   163 বার পঠিত

গাজীপুরে বিএনপির ৩১ দফা উপলক্ষে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ৩ ঘটিকায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম।

ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বক্সী, আলী হোসেন, মাহবুব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Posted ১০:০১ পিএম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com