শিরোনাম >>
শিরোনাম >>

স্বরাষ্ট্রমন্ত্রীকে র‌্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেডের অভিবাদন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   291 বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রীকে র‌্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেডের অভিবাদন

র‌্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেডের (সনি-র‌্যাংগ্স) ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে সাক্ষাৎ করে একরাম হোসেন মন্ত্রীকে ৩য় বারের মত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ায় অভিবাদন জানান।

পরবর্তীতে তিনি মন্ত্রীকে র‌্যাংগ্স ইলেকট্রনিক্স-এর ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং শীঘ্রই সিলেট হাইটেক পার্কে নিজস্ব ফ্যাক্টরিতে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদন ও বিদেশে রপ্তানির মাধ্যমে আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে র‌্যাংগ্স ইলেকট্রনিক্স আরও বৃহৎ পরিসরে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিকল্পনা সমূহ শুনে মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন ও মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, র‌্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর যাবৎ সুনামের সাথে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করে আসছে।

 

Posted ৫:৫৭ পিএম | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com