শিরোনাম >>
শিরোনাম >>

প্রধানমন্ত্রীর সাথে সিলেটের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   239 বার পঠিত

প্রধানমন্ত্রীর সাথে সিলেটের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

বুধবার (২০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ সিলেট আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন। এছাড়াও নেতৃবৃন্দ সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সিলেটের সকল দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, সিলেটের উন্নয়নের প্রতি তিনি আন্তরিক রয়েছেন। নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটের জনগণের প্রতি পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

সৌজন্য সাক্ষাতে পরবর্তীতে এসে অংশগ্রহণ করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার এমপি।

 

Posted ১২:৪০ এএম | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com