শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   175 বার পঠিত

সিলেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকালে সিলেট চেম্বার কনফারেন্স হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সূচনা হয়। এরপর আলোচনাসভায় বক্তারা বলেন, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ রূপান্তর পাঠকপ্রিয়তা অর্জন করেছে। দুর্নীতি, অন্যায়, অবিচারসহ সমাজের নানা অপরাধের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তাহলে সমাজের অনেক অসঙ্গতি-বঞ্চনা দূর হবে। বক্তারা দেশ রূপান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

 

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আবুল আলা জুনেদ আহমদ, পুলিশ ইন্সপেক্টর মাইনুদ্দিন জাকির, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রনব কান্তি দেব, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হোসেন আনা, জ্যেষ্ঠ সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, ওয়েছ খছরু, তালুকদার আনোয়ারুল ইসলাম, সুমনকুমার দাশ, দেবাশীষ দেবু, রাজেশ সিংহ, আনন্দ সরকার, মুজিবুর রহমান ডালিম, ফয়জুল আহমদ, এমদাদুল হক সোহাগ, সাহেদ আহমদ, আমিন তাহমীদ, কয়েছ আহমদ প্রমুখ।

 

 

Posted ১১:৫১ পিএম | সোমবার, ০৪ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com