শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট-তামাবিল সড়কে দুঘটনায় ৪ ছাত্রলীগ নেতাকর্মী নিহত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   210 বার পঠিত

সিলেট-তামাবিল সড়কে দুঘটনায় ৪ ছাত্রলীগ নেতাকর্মী নিহত

ফাইল ছবি

সিলেট-তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে চার আরোহী নিহত হয়েছেন। নিহত চারজন ছাত্রলীগ নেতাকর্মী।

শুক্রবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। তারা জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির ট্রাক তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম)। তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় এ চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে আছে। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Posted ১১:৩৭ এএম | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com