শিরোনাম >>
শিরোনাম >>

দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান সিদ্দিকী আর নেই

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   228 বার পঠিত

দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান সিদ্দিকী আর নেই

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক ও কথা সাহিত্যিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে রেজোয়ান হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। তিনি সাংবাদিকতা পেশা শুরু করেছেন ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায়। সর্বশেষ দীর্ঘদিন তিনি দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন চার বছর।

Posted ১২:৫০ পিএম | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com