শিরোনাম >>
শিরোনাম >>

সাউথ এশিয়া রেডিও ক্লাবের ‘শ্রোতা উৎসব’-এর মূল্যায়ন, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ এবং চা বাগানে নতুন ইউনিট গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

সাউথ এশিয়া রেডিও ক্লাবের ‘শ্রোতা উৎসব’-এর মূল্যায়ন, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ এবং চা বাগানে নতুন ইউনিট গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বেতার শ্রোতাদের ঐক্যবদ্ধ করা এবং প্রান্তিক পর্যায়ে সুস্থ বিনোদন ও তথ্যপ্রবাহ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পর্যালোচনা সভা। ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি সিলেটে আয়োজিত ২ দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’-এর সার্বিক মূল্যায়ন, অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ এবং নতুন ইউনিট গঠনের লক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দিনব্যাপী পৃথক দুটি কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টায় সিলেট সদরের খাদিম চা বাগানে প্রথম পর্বের সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরপূর্ব-এর সিনিয়র সাব এডিটর ও আজকেরসংবাদ২৪.কম-এর সম্পাদক ফয়জুল আহমদ। সভায় ‘শ্রোতা উৎসব ২০২৬’ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং উৎসবে অংশগ্রহণকারী ও বিশেষ অবদানকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

সভার সাংগঠনিক পর্বে চা বাগান অঞ্চলে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে খাদিম, কালাগুল এবং বড়জান চা বাগানে নতুন ইউনিট গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এরই অংশ হিসেবে খাদিম চা বাগানের আসমা বেগম এবং কালাগুল চা বাগানের রহিমা বেগম-কে আহবায়ক করে আগামী ১ সপ্তাহের মধ্যে খাদিমপাড়া এবং কালাগুল চা বাগানে ৭ থেকে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন ইউনিট গঠনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI), শাহপরান ইউনিটের সদস্য মামুনুর রশিদ, ঠাকুরগাঁও জেলা ইউনিটের সদস্য মুশফিকুর রহমান (সাহিল), খাদিম চা বাগানের আসমা বেগম, রোকসানা বেগম মুন্নি, সম্পা রানী, রুম্পা ঘোষ, খাদিজা বেগম, কালাগুল চা বাগানের রহিমা বেগম, ইয়াসমিন আক্তার, আশা বাড়াইক, বুরজান চা বাগানের নাজিয়া আক্তার, বৃষ্টি নায়েক (রিপা), সাবিনা বেগম এবং সংগীতা দাস।

এছাড়া, দিনের দ্বিতীয় পর্বে বিকেল ৪টায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদরের উদ্যোগে অনুরূপভাবে ‘শ্রোতা উৎসব ২০২৬’-এর পর্যালোচনা সভা এবং ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণী করা হয়। উক্ত সভাতেও ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL)-সহ লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায়, সহ-সভাপতি শিল্পী রানী রায়, সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, যুগ্ম সম্পাদক অনিকা দাস, সদস্য সারতী সবর, ঝর্ণা দাস, বন্যা দাস, স্বর্ণা দাস, সমিতা দাস, দিয়া দাস, অপর্না দাস ও সাথী দাস এবং ঠাকুরগাঁও জেলা ইউনিটের সদস্য মুশফিকুর রহমান (সাহিল) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) বলেন, “আমাদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শ্রোতা উৎসব ২০২৬: প্রেক্ষিত- আধ্যাত্মিক রাজধানী সিলেট’ বেতার শ্রোতাদের মাঝে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। বেতার কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তন ও জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী হাতিয়ার। চা বাগানের শ্রমজীবী মানুষ ও তরুণ প্রজন্মকে তথ্যসমৃদ্ধ, সচেতন এবং সুস্থ সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতেই আমরা খাদিমপাড়া, কালাগুল ও বড়জান চা বাগানে নতুন ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় তৃণমূল পর্যায়ে আমাদের এই সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক উত্তরপূর্ব-এর সিনিয়র সাব এডিটর ফয়জুল আহমদ দীর্ঘ ২৯ বছর ধরে বেতার শ্রোতাদের নিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের নিরলস কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং গণমাধ্যমকর্মী হিসেবে ক্লাবের যেকোনো ইতিবাচক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

Posted ৬:৫৬ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com