শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট লাক্কাতুরা চা বাগানে ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস এবং ভয়েস অব ভিয়েতনামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তাছলিমা আক্তার লিমা   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

সিলেট লাক্কাতুরা চা বাগানে ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস এবং ভয়েস অব ভিয়েতনামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশে মহান সুফি সাধকদের পবিত্র স্মৃতিবিজড়িত পুণ্যভূমি ও আধ্যাত্মিক রাজধানী সিলেটে শিশু শিক্ষার্থীদের নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত, কমিউনিস্ট কিংবদন্তি নেতা হো চি মিনের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস এবং ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি) এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সিলেট সিটির উপকন্ঠে সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের সহযোগিতায় ভিয়েতনামের জাতীয় দিবস এবং ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি)-এর এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর নেতৃত্বে স্কুলের শিশু শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়, ছবি তোলা, চকলেট বিতরণ এবং তাদের মিষ্টি মুহূর্তগুলোর সাথে আনন্দ ভাগাভাগি করেন, বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR)।

এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সদস্য অষ্টমী লোহার।

স্কুলের শিশু শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সৃষ্টি আচার্য্য, দিয়া দাস, অমৃতা দাস, নাফিজা আক্তার, খৃষ্টিনা দাস, নন্দিনিফুল মালি, সৈকত দাস, নিলয় দাস, কাওছার, ব্রুদ্র দাস, সিমন দাস, শিপন লোহার, অন্নেশা লোহার, অবনী গোয়ালা, সিমা আক্তার লোভা, বন্দন দাস, মিষ্টি লোহার, ঐশী দাস, ইমন গোয়ালা, সূর্য দাস, জেবিন জান্নাত, ঐশী লোহার, মিরাজ, অর্পনা দাস, সুতি লোহার, অন্নর্পনা দাস, কনক গোয়ালা, চৈতি কর্মকার, জান্নাতুল আক্তার, হাবিবা আক্তার, তিব্র দাস, অনুরাধা দেব পিহু, বাসুদেব লোহার, শ্রাবন গোয়ালা, প্রান্ত চাষা, অঝর লোহার, জিতু লোহার, ধ্রুব লোহার, স্মৃতি আক্তার, নন্দিনী লোহার, সানিয়া আক্তার, কেয়া কর্মকার, সানজিদা আক্তার জান্নাতুল এবং শান্ত মুদি প্রমুখ।

অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ ভিয়েতনামের এই বিশেষ মাইলফলক উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে ভিয়েতনামের নাগরিক এবং ভয়েস অব ভিয়েতনামের সকল কর্মকর্তা, কলাকুশলী এবং শ্রোতাদের লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, বাংলাদেশে একমাত্র আমাদের শ্রোতাক্লাবের পক্ষ থেকে এই ধরণের আয়োজন করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত। রেডিওর মাধ্যমে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সবসময়ই অব্যাহত থাকবে।

রাষ্ট্রীয় ভাবে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক (ব্যবসা-বাণিজ্য), শিক্ষা বিনিময় বা সাংস্কৃতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশ আরো ইতিবাচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক এই প্রত্যাশা করেন নেতৃবৃন্দ। একই সাথে তারা স্বপ্ন দেখেন অতি শীঘ্রই ভয়েস অব ভিয়েতনাম (VOV) এবং বাংলাদেশ বেতার-এর মধ্যে একটি মিডিয়া কোলাবরেশন বা যৌথ উদ্যোগ চালুর মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে একটি মৈত্রী সেতু তৈরী হবে।
বেতার, শ্রোতা ও শ্রোতা ক্লাবের মাধ্যমে এ ধরনের তথ্য ও সাংস্কৃতিক বিনিময় বাস্তবায়িত হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুফল পাওয়া যাবে:
(১) সাংস্কৃতিক সেতুবন্ধন: ভিয়েতনাম এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, লোকসংগীত এবং জীবনধারা দুই দেশের সাধারণ মানুষের কাছে আরও সহজ ও আকর্ষণীয় উপায়ে পৌঁছাবে।
(২) তথ্য আদান-প্রদান: উন্নয়নমূলক কর্মকাণ্ড, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার খবর উভয় ভাষায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বৃদ্ধি পাবে।
(৩) যৌথ অনুষ্ঠান নির্মাণ: দুই দেশের বেতার প্রকৌশলী, সাংবাদিক, উপস্থাপক এবং শ্রোতা ও সংগঠকদের পারস্পরিক দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য যৌথ কর্মশালা বা অনুষ্ঠান নির্মাণের সুযোগ তৈরি হবে।

শ্রোতাক্লাবের নেতৃবৃন্দ মনেপ্রাণে বিশ্বাস করেন বেতার বা রেডিওর মতো গণমাধ্যম তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তাই এই কোলাবরেশন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি সম্ভাবনাময় দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশের সিলেটে এই ভয়েস অব ভিয়েতনাম রেডিও স্টেশনের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ একটি ঐতিহাসিক মুহুর্তের অংশীদার হলো। এই ক্লাবের সংগ্রহশালায় ভয়েস অব ভিয়েতনামের পাঠানো চমৎকার সব কিউএসএল কার্ড, ভিউ-কার্ড, স্টিকার, ডাকটিকেট, রেডিও, ক্যালেন্ডার, শোপিসসহ ভিয়েতনামের ইতিহাস-ঐতিহ্যের নানা ঐতিহাসিক স্মারক যত্নের সাথে সংরক্ষিত রয়েছে।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর হ্যানয়ের বা দিন স্কয়ারে প্রেসিডেন্ট হো চি মিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনামের (বর্তমানে সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম) যাত্রা শুরু হয়। একই বছর ৭ই সেপ্টেম্বর, সকাল ১১:৩০ মিনিটে ভয়েস অব ভিয়েতনাম তার প্রথম অনুষ্ঠান সম্প্রচার করে। ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি) সংগঠিত করার দায়িত্বে ছিলেন ত্রান লাম এবং প্রথম সম্প্রচারকদের একজন মিস দুয়ং থি নগান। “এটি ভিয়েতনামের কণ্ঠস্বর” এই ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর ২ সেপ্টেম্বর হ্যানয়ের বা দিন স্কয়ারে রাষ্ট্রপতি হো চি মিন কর্তৃক পঠিত স্বাধীনতার ঘোষণাপত্র এবং ভিয়েতনামী, ফরাসি ও ইংরেজি ভাষায় সংবাদ বুলেটিন সম্প্রচার করা হয়।

১৯৪৫ সালের আগে ভিয়েতনামীদের রেডিও রিসিভার রাখা নিষিদ্ধ ছিল এবং সম্প্রচার ফরাসি ঔপনিবেশিক সরকারের নিয়ন্ত্রণে ছিল, যারা ১৯২০-এর দশকের শেষের দিকে ভিয়েতনামে প্রথম রেডিও স্টেশন, ”রেডিও সাইগন” প্রতিষ্ঠা করেছিল। গণতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের শুরুর দিনগুলিতে প্রথম সম্প্রচার থেকে, ভয়েস অব ভিয়েতনাম ক্রমাগত বিকশিত হয়ে একটি জাতীয় মাল্টিমিডিয়া সংবাদ সংস্থায় পরিণত হয়েছে এবং বহু ঐতিহাসিক কালপর্বে দেশটির সঙ্গী হয়েছে।

Facebook Comments Box

Posted ১:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com