শিরোনাম >>
শিরোনাম >>

উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাব পরিবার উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   254 বার পঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাব পরিবার উৎসব অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাব পরিবার উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সিলেট নগরীর একটি অভিযাত হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পরিবার উৎসবের আয়োজনের মধ্যে ছিল সংগঠনের সকল সদস্য এবং পরিবারের সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, রাতে সংগঠনের সদস্যদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের ভোজ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে আনন্দঘন র‌্যাফেল ড্র।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। একটি সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ। গনমাধ্যম হচ্ছে সরকারের সাথে জনগনের যোগসূত্রের মাধ্যম। কারণ আমাদের সকল আচার অনুষ্ঠানগুলো এই মাধ্যমে তুলে ধরা হচ্ছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে এ পেশায় দায়িত্ব পালন করে থাকেন। তাদের পরিবারকে ভালো করে সময় দিতে পারেন না। তাই আজকের এ আয়োজনে পরিবারের সদস্যরা কিছুটা হলেও আনন্দ পাবেন।

আলোচনা সভা শেষে সাংবাদিক ও তাদের স্ত্রী-সন্তানদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, বাউল ইকবাল শাই, বাউল বশির উদ্দিন, জেলা পুলিশের শিল্পী নিতাই রায় ও ত্বন্নী।

Posted ১০:৫৮ পিএম | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com