



গাজীপুর প্রতিনিধি | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 160 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর বাস স্ট্যান্ড চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন,শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি নিয়ে সমাবেশে উপস্থিত হয়। বাদ্যযন্ত্রের তালে তালে দলীয় স্লোগানে স্লোগানে এলাকায় মুখরিত হয়ে ওঠে।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল,কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো.হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন। বর্ণাঢ্য র্যালি ও শুভযাত্রা কালিয়াকৈর বাস স্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে বাইপাস, শ্রীফলতলী ও ট্রাক স্ট্যান্ড হয়ে বিএনপি দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয়।

Posted ১০:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


