মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা শ্রমিক দলের র‌্যালি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা শ্রমিক দলের র‌্যালি

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার উদ্যোগে এক বিশাল র‌্যালি বের করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোর্ট পয়েন্টের সামন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি হাজী মো. সোরমান আলী এবং সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম এর নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিষ্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে যোগ দেয়।

এছাড়াও র‌্যালিতে এছাড়াও ১৩টি উপজেলা ১৬টি থানা শ্রমিকদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বেসিক ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক হাজী মো. সোরমান আলী ও সদস্য সচিব নুরুল ইসলাম।

Facebook Comments Box

Posted ১০:০৬ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com