



অনলাইন ডেস্ক | রবিবার, ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আগামীকাল সোমবার, ১ সেপ্টেম্বর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে দুপুর ২টায় এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব বরকত উল্লাহ বুলু। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃত্বে নিজ নিজ ব্যানারসহ শৃঙ্খলাপূর্ণ মিছিল নিয়ে ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে যোগদানের জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট জেলা বিএনপি আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে-
বুধবার, ৩ সেপ্টেম্বর
সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রত্যেকটি ইউনিটে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ক্রীড়ানুষ্ঠান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের নিজ নিজ ইউনিটের ব্যানারসহ শৃঙ্খলাপূর্ণভাবে অংশগ্রহণ এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Posted ১০:০১ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


