



অনলাইন ডেস্ক | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত

এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারনায় রয়েছেন অনেকেই তবে এদের মধ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর নুরুজ্জামান জামান রয়েছেন বেশ শক্ত অবস্থানে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)-র সাবেক জিএস, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা এবং ২০২৪ – এর ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের এক সক্রিয় মিডিয়া যোদ্ধা । গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রফেসর জামান দীর্ঘদিন ধরে দৃঢ় অবস্থানে থেকে লড়াই করে যাচ্ছেন। দেশি-বিদেশি টিভি চ্যানেলগুলোর টকশোতে তার যুক্তিপূর্ণ বিশ্লেষণ ও চিন্তাশীল বক্তব্য তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক।
আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে এই আসনটি উন্নয়ন, শিক্ষার প্রসার, সংস্কৃতি ও খেলাধুলায় একটি মডেল আসনে পরিণত করতে চান । তিনি জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ডিজিটাল উপজেলায় রূপান্তর করতে চান জনাব তারেক রহমানের নেতৃত্বে ।
এলাকাবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার প্রতি রয়েছে ব্যাপক আস্থা ও সমর্থন সিলেট-৫ আসনের জনগণ এবার চায় একজন ত্যাগী, প্রজ্ঞাবান, ক্লিন ইমেজের, শিক্ষিত ও মার্জিত প্রার্থী— আর সেই প্রত্যাশিত মুখ হিসেবে তারা দেখতে চায় শাকসু সাবেক জি.এস. অধ্যাপক মো: নুরুজ্জামান জামান-কে সিলেট ৫ আসনের বিএনপির প্রার্থী করার আহবান জানান বক্তারা। গত ১৩ জুলাই জকিগঞ্জ বাজারে নুরুজ্জামানের সম_©‡b এক মত বিনিময় সভায় বক্তারা একখা বলেন। সাবেক মেম্বার মুস্তাক আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন খালেদ আহমদ, মোঃ বশির আহমদ, সুলতান আহমদ চৌধুরী মারজান, আব্দুল মতলিব, জামিল আহমদ, আব্দুল্লা আল মনসুর।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ বশির আহমদকে আহবায়ক, মোঃ আব্দুল মতলিব ও জামিল আহমদকে যুগ্ম-আহবায়ক করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ নুরুজ্জামান সম_©ক ফোরাম গঠন করা হয়। এই কমিঠির মাধ্যমে নির্বাচনি এলাকায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নের্তৃত্বে দলের ৩১ দফা Kg© সূচি বাস্তবায়নের অঙ্গিকার ব্যাক্ত করেন।

Posted ১০:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


