



গাজীপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 184 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে তিন ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সূত্রাপুর, শ্রীফলতলী ও ঢালজোড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তৃণমূল বিএনপির নেতা-কর্মী অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল সূত্রাপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও স্কয়ার ফার্মাসিটিউক্যাল লি: প্রদক্ষিণ করে বোর্ডঘর বাসট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে এমারত হোসেন বাবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নূরুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.আজিবুর রহমান মাষ্টার, বিএনপি নেতা ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন, সাবেকে এজি এস শহিদুল ইসলাম রিপনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের সময় যারা জেল, জুলুম ও হয়রানির শিকার হয়েছে তাদের নবগঠিত বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি। বরং আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে বিতর্কিত ও অবৈধ কমিটি বাতিল করার জন্য বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

Posted ১১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


