মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বাধীনতা ও গণতন্ত্র প্রশ্নে বিএনপি আপসহীন: কাইয়ুম চৌধুরী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

স্বাধীনতা ও গণতন্ত্র প্রশ্নে বিএনপি আপসহীন: কাইয়ুম চৌধুরী

মোগলাবাজার থানা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনও আপস করেনি, ভবিষ্যতেও করবে না—বলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, “জিয়াউর রহমানের হাতে গড়া দলটি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় দৃঢ়। গত ১৫ বছর ধরে যখন গণতন্ত্র বিপন্ন, তখন প্রথম প্রতিবাদ করেছে বিএনপি।”

তিনি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগ জাতির ইতিহাসে অমলিন। তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও হত্যাকাণ্ডগুলোর বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।”

বুধবার (২ জুলাই) রাতে সিলেট মহানগরের ছিরামপুরে মোগলাবাজার থানা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির দাবিতে আয়োজিত হয়।

তিনি আরও বলেন, “৩১ দফা মানুষের মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করবে। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়—যে ভুল অতীতে হয়েছে, তা আবার হলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”

অনুষ্ঠানের প্রধান বক্তা, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, “গত দেড় দশকে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায়, তারেক রহমানের নেতৃত্বে জনগণ আজ নতুন আশার প্রতীক হিসেবে বিএনপিকে দেখছে। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হবে। শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য আমাদের এই পথেই অগ্রসর হতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জামাল আহমেদ। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, জেলা বিএনপির সদস্য আফতাব উদ্দিন, এবং জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জু।

সিলেট মহানগরের ২৭, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com