



গাজীপুর প্রতিনিধি | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | 171 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন (বুধবার) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির নবগঠিত সদস্য নজরুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মো.নুরুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের উৎসাহ ও উদ্দীপনায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।

Posted ১১:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


