বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অর্থনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ, ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই নির্বাচন চাই: কাইয়ুম চৌধুরী

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ৩০ মে ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত

অর্থনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ, ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই নির্বাচন চাই: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “সরকারের ঋণনির্ভর ও টাকা ছাপানো অর্থনৈতিক নীতি দেশের অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। অতীতে একই কাজ করেছিল ফ্যাসিস্টরা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নেই।”

শুক্রবার (৩০ মে) বিকেলে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে উপজেলা বিএনপি আয়োজিত সহস্রাধিক দুঃস্থদের মাঝে খাদ্য ও শাড়ী লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের দেশে দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিতে জনগণ সচেতন ও প্রস্তুত রয়েছে। জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই হতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচন আয়োজন, কিন্তু ১০ মাসেও তারা তা করতে ব্যর্থ হয়েছে। ৩.৫ কোটি নতুন ভোটার এখনও জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি – এটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।”

কাইয়ুম চৌধুরী বলেন, সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ ও ষড়যন্ত্র করছে অভিযোগ করে কাইয়ুম চৌধুরী বলেন, “৯ মাসেও যদি কোনো সংস্কার না হয়, তবে ৯ বছরেও হবে না। নির্বাচন পিছিয়ে দেওয়ার অজুহাত বরদাশত করা হবে না। সরকার জনগণের নয়, বরং ভিন্ন উদ্দেশ্যে চলছে।”

তিনি বলেন, “আন্তর্জাতিক শক্তি নয়, ‘সবার আগে বাংলাদেশ’ – এই চেতনায় বিশ্বাসী বিএনপি। কর্মমুখী শিক্ষা, ফ্যামিলি ও ফার্মাস কার্ড, গ্রামীণ স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, ক্রীড়া ও বিদেশি ভাষা শিক্ষার প্রসারে কাজ করছে বিএনপি। দক্ষ জনশক্তি, ই-কমার্স ও ফ্রিল্যান্সিংকে গুরুত্ব দিয়ে জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠনই বিএনপির লক্ষ্য।”

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ এবং সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছিলেন হাজী তাজরুল ইসলাম তাজুল, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আবুল হাসনাত, জামাল আহমেদ মেম্বার, আশরাফুল আলম বাহার, ময়নুল ইসলাম মঞ্জু, শাহীন আলম জয়, এনামুল হক মাক্কু, গুলজার আহমদ, আব্দুল মালিক মল্লিক, হাজি পাবেল, দিলোয়ার হোসেন, রাসেল আহমদ, রায়হানুল হক, আরিফ আহমদ চৌধুরী, রিয়াদ আহমদ, সুমন আহমদ বিপ্লন, আশিক উদ্দিন, রাজু আহমেদ, ফয়সাল আহমদ, বাদশা মেম্বার, সালেহ আহমদ, হিরা মিয়া, সাহাব উদ্দিন, জামাল আহমেদ জুমন, অলীদ শাহ, সৈয়দ রাসেল হোসেন, শাহরিয়ার জুয়েল, আনছার আলী, সেবুল আহমদ, শাহিন আহমদ, লিটন আহমদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মিসবাহ, ইমরান আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com