



অনলাইন ডেস্ক | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 218 বার পঠিত

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর ১৩তম নিখোঁজ দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি দুটি কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকাল সাড়ে ১১টায় সিলেট কোর্ট পয়েন্ট মানববন্ধন করবে। দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Posted ১০:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


