



অনলাইন ডেস্ক | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 149 বার পঠিত

পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপনে সিলেট জেলা ও মহানগর বিএনপি গ্রহণ করেছে দিনব্যাপী নানা আয়োজন।
দিনভর আয়োজন:
সকাল ৭টা – কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা দলের আয়োজনে পান্তা-ইলিশ দিয়ে বর্ষবরণের সূচনা।
বেলা ২টা – ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু বর্ষবরণ ‘বৈশাখী শোভাযাত্রা’, শেষ গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার।
বিকেল ৩:৩০টা – আলিয়া মাদ্রাসা ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে লোকজ ক্রীড়া কাবাডি খেলা।
সন্ধ্যা ৬টা – কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস-এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে সংগীত, নৃত্য, আবৃত্তি—সবই স্থানীয় শিল্পীদের পরিবেশনায়।
এই আয়োজনে সিলেটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতীয় ঐক্যের এক অনন্য নিদর্শন হয়ে উঠবে।
সকল শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আসুন, একসাথে উদযাপন করি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য!

Posted ১১:০০ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


