বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিকদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শনিবার

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   157 বার পঠিত

সাংবাদিকদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শনিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মিলিত হবেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (৫ এপ্রিল) নগরীর আল-হামরা শপিং সিটি-তে (লিফট ৫ম তলা) অবস্থিত বাফেট প্যারাডাইস হোটেলের হলরুমে, দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সিলেটের কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মতবিনিময় সভায় সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

Facebook Comments Box

Posted ১০:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com