শুক্রবার ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে মহিলা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ১৯ মে ২০২৪   |   প্রিন্ট   |   234 বার পঠিত

গাজীপুরে মহিলা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু 

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১8 মে) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। মারা যাওয়া হাজতি হলেন, আমিনা (৪০) নীলফামারী জেলার ডোমার থানার মটুকপুর গ্রামের রুমেল হোসেনের মেয়ে।

কারাগার সূত্রে জানা যায়, মহিলা কারাগারে বন্দি আমিনার হঠাৎ বুকে ব্যথা উঠে। পরে তাৎক্ষণিক কারাগার থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার রিজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করে জানান,আমিনার বুকে ব্যথা উঠলে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বন্দির পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারাবিধি শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com