শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিক রেনুর পিতার মৃত্যুতে সিসিক মেয়রের শোক

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   244 বার পঠিত

সাংবাদিক রেনুর পিতার মৃত্যুতে সিসিক মেয়রের শোক

ফাইল ছবি

সিলেট প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের সিলেট অফিসের সাবেক স্টাফ রিপোর্টার, কানাডা প্রবাসী সাংবাদিক আব্দুর রশিদ মো. রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের পিতা আব্দুল হান্নানের (৮৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

শুক্রবার রাতে এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে, শুক্রবার (১৭ মে) রাত ১০টায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক রেনুর পিতা মরহুম আব্দুল হান্নান ছিলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুরের সাবেক জনপ্রতিনিধি।

মরহুমের জানাজার নামাজ শনিবার (১৮ মে) বাদ যোহর নগরীর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

Posted ৯:৪৪ পিএম | শনিবার, ১৮ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com