



অনলাইন ডেস্ক | শনিবার, ১৮ মে ২০২৪ | প্রিন্ট | 218 বার পঠিত

সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক, যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ মো. রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের পিতা আব্দুল হান্নান (৮৪) মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক যুক্ত শোকবার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুম আব্দুল হান্নান সুনামগঞ্জ উপজেলার তাহিরপুর উপজেলার শ্রীপুরের সাবেক জনপ্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি পাঁচ ছেলে এক কন্যার জনক ছিলেন। মৃত্যুকালে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজা আগামীকাল (শনিবার) বাদ জোহর নগরীর নয়াসড়ক মসজিদে ও দাফন মানিকপীর টিলায় অনুষ্ঠিত হবে।

Posted ৮:১১ পিএম | শনিবার, ১৮ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


