শিরোনাম >>
শিরোনাম >>

জলেশ্বরী রায়ের মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শোক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   219 বার পঠিত

জলেশ্বরী রায়ের মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শোক

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) – হাবিবনগর চা বাগান ইউনিট, জৈন্তাপুর, সিলেটের সভাপতি কিশোর শিং ঘাটোয়ার এর মাতা জলেশ্বরী রায় সোমবার (৬ মে) রাত আনুমানিক ২:০০টায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

কিশোর শিং ঘাটোয়ার এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অব:) ও ক্লাবের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ক্লাবের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও মহাসচিব নুর মোহাম্মদ।

আরো শোক জানিয়েছে, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিট, সিলেট সিটি ইউনিট, সিলেট সদর লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর শাহপরান ইউনিট, সিলেট জৈন্তাপুর খাঁন চা বাগান ইউনিট, সিলেট কোম্পানীগঞ্জ সাদাপাথর ইউনিটের নেতৃবৃন্দ সহ দেশ-বিদেশের অন্যান্য ইউনিটের সকল নেতৃবৃন্দ।

Posted ৯:২৯ পিএম | সোমবার, ০৬ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com