গাজীপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগনের প্রশিক্ষণ-২০২৪ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল ২০২৪) শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম (পিটিআই) জয়দেবপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১৪০০ সম্ভাব্য হজযাত্রী উপস্থিত ছিলেন। সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি মহোদয় বলেন বর্তমান সরকার হজ ব্যবস্থাপনা সহজ ও সুশৃঙ্খল করতে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় হজযাত্রীদের প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা হজযাত্রীদের হজে গমন সহজ ও আরামদায়ক করবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে সকলের দোয়া ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।