শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   201 বার পঠিত

গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আখতারউজ্জামান।

এছাড়াও সভায় জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার শিল্প, স্বাস্থ্য, কৃষি, পশুসম্পদ, বন, মৎস্য, নদী, পুকুর, বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ ব্যবস্থা, দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। প্রত্যেকটি দপ্তর তাদের নিজ নিজ কাজ সমন্বিতভাবে সম্পন্ন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

Posted ৮:৫৬ পিএম | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com