শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   176 বার পঠিত

সিলেটে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

ফাইল ছবি

তীব্র গরমে অতিষ্ঠ সিলেটে হিটস্ট্রোকে মো. আবু হানিফ মিয়া (৩৪) নামে এক রিকশাচালক মারা গেছেন। রোববার (২১ এপ্রিল) দুপুরে নগরীর দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে তার মৃত্যু হয়।

নিহত রিকশাচালক আবু হানিফ মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।

দক্ষিণ সুরমা থানার ও‌‌সি ইয়ার‌দৌস হাসান জানান, দুপুরের দিকে আবু হানিফ নামের ওই রিকশাচালক পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Posted ৭:৩২ পিএম | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com