



গাজীপুর প্রতিনিধি | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 156 বার পঠিত

ছবি : সংগৃহীত
গাজীপুরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, চেয়ারম্যান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ বারি, মুকুল কুমার মল্লিক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সুধী, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


