শিরোনাম >>
শিরোনাম >>

পাপারাজ্জিদের ওপর ব্যাপক ক্ষুব্ধ হন আমিরকন্যা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   275 বার পঠিত

পাপারাজ্জিদের ওপর ব্যাপক ক্ষুব্ধ হন আমিরকন্যা

সদ্যই বিয়ে করেছেন আমিরকন্যা ইরা খান। গত ১০ জানুয়ারি বেশ জমকালো আয়োজনেই নূপুর শেখরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গত ১৩ জানুয়ারি ছিল ইরা-নুপুরের বিয়ের রিসেপশনের অনুষ্ঠান।

এদিন গোটা বলিউড তারকারা উপস্থিত ছিলেন এই দম্পতির রিসেপশন পার্টিতে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা! তাই কোনো কমতি রাখতে চাননি আমির। তবে সে দিনের অনুষ্ঠানে সব ঠিকঠাক থাকলেও হঠাৎ পাপারাজ্জিদের ওপর ব্যাপক ক্ষুব্ধ হন আমিরকন্যা। শুধু তাই নয় রীতিমতো বাবার কাছে অভিযোগই করে বসেন।

এমনিতে হাসিখুশি থাকলেও ক্যামেরা দেখলে বিরক্ত হন অনেক তারকা সন্তানই। কেউ কেউ আবার মুখ ফিরিয়েও নেন। কিন্তু ইরা অবশ্য সেই তালিকায় একেবারেই পড়েন না। বরং যে কোনো মুহূর্তে সহযোগিতার চেষ্টাই করেন।

তবে ইরার রিসেপশন পার্টিতে স্বামী নূপুরকে সঙ্গে নিয়ে আলোকচিত্রীদের সামনে পোজ দিতে এলে তাদের নাম ধরে ডাকাডাকি শুরু করেন পাপারাজ্জিরা। কোন দিকে তাকাতে হবে, নির্দেশ দিতে শুরু করেন। আর এতেই ক্ষেপে যান আমিরকন্যা।

বাবা আমিরকে ডেকে যেন কিছু নির্দেশ দিলেন। এসময় আমিরকন্যাকে বলতে শোনা যায় বাবা, আমার নামের উচ্চারণটা একবার বলে দাও, ওটা ‘ইরা’ নয়, ‘আইরা’। আর তাতে ক্যামেরার দিকে তাকিয়ে আমির বলে ওঠেন, ওর নাম আইরা।

মূলত ইংরেজিতে আমিরকন্যার নামের বানান দেখে অনেকেই এই ভুল করে বসেন। তবে নিজেই এবার ভুল শুধরে দিলেন আইরা। এর আগে কাজলকন্যার নামও ভুল উচ্চারণ করেছিলেন পাপারাজ্জিরা। সেই সময় অভিনেত্রীর মেয়ে জানান, তার নাম নাইসা নয়, নিসা। এবার সেই পথেই হাঁটলেন আইরা।

Posted ১২:২৩ এএম | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com