সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিউরোসায়েন্সে’র আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. বশীর আহম্মেদ খান

এজি লাভলু   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত

নিউরোসায়েন্সে’র আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. বশীর আহম্মেদ খান

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের নিউরোসার্জন বিভাগের আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. মো. বশীর আহম্মেদ খান হৃদয়। রোববার (২৩ মার্চ) এ পদে যোগদান করেন তিনি। এ সময় শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

ডা. বশীর আহম্মেদ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের যুগ্ম আহ্বায়ক।
এ বিষয়ে ডা. বশীর আহম্মেদ খান হৃদয় বলেন, ‘আমি গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ নিউরোসায়েন্সেস হাসপাতাল। এ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পেরে আমি আনন্দিত। সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই, যেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’
এর আগে গত বছরের আগস্টে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে যোগদান করেন ডা. বশীর আহম্মেদ খান।

Facebook Comments Box

Posted ১০:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com