মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চার হাজার কোটি ব্যয়ে ‘মুজিববর্ষ’, হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   181 বার পঠিত

চার হাজার কোটি ব্যয়ে ‘মুজিববর্ষ’, হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

ফাইল ছবি

চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতিসাধন করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, অভিযোগটি অনুসন্ধানের জন্য ইতোমধ্যে সাত সদস্য বিশিষ্ট অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন। কর্মকর্তাদের সংশ্লিষ্ট আইন, বিধি এবং বিভিন্ন সময়ে জারিকৃত সার্কুলার মোতাবেক অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে তা সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com