



গাজীপুর প্রতিনিধি | শনিবার, ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 40 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলায় কারা নির্যাতিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালিয়াকৈর পৌর ভবন মিলনায়তনে ৫ শতাধিক কারা নির্যাতিত নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, কেন্দ্রীয় কৃষক দলের সসহ-সভাপতি ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ সহ কারা নির্যাতিত নেতৃবৃন্দ।


Posted ৭:০৪ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


