রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান 

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   50 বার পঠিত

কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান 
গাজীপুরের কালিয়াকৈরে পৌর  যুবদলের উদ্যোগে ব্যতিক্রমধর্মী সামাজিক কার্যক্রম পরিচালনায় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। 
হাসপাতালের পরিবেশ সুন্দর ও জীবাণুমুক্ত রাখতে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কালিয়াকৈর পৌর যুবদল। 
পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযানে প্রায় অর্ধ শতাধিক যুবক স্বেচ্ছায়  অংশগ্রহণ করেন। মাস্ক ও হাতে গ্লাভস পরে দা, কাস্তে  দিয়ে তারা  হাসপাতাল প্রাঙ্গণ  ও  ভবনের চারিপাশ পরিষ্কার করেন। হাসপাতালের চারপাশ ও নালা-নর্দমা থেকে ময়লা-আবর্জনা অপসারণ করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।
রোববার সকাল আটটা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই পরিচ্ছন্ন অভিযান চলে। এ পরিছন্নতা অভিযানে হাসপাতালে কর্মচারীরাও অংশগ্রহণ করে।
কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন বলেন, রোগীরা যাতে সুন্দর ও জীবাণুমুক্ত পরিবেশে চিকিৎসা পায় সেজন্য আমাদের এই উদ্যোগ। অর্ধ শতাধিক যুবক আজ প্রমাণ করেছে তরুণরা চাইলে যেকোনো সামাজিক কাজ সম্ভব। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানবতার সেবা। আমরা প্রতি মাসে হাসপাতাল সহ উপজেলা প্রশাসন চত্তর  ও জন গুরুত্বপূর্ণ   পাবলিক প্লেস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে চাই। আমাদের এই পরিছন্নতা কাজে উৎসাহ দিয়েছেন গাজীপুর ১ আসনের মাননীয়  সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন  বলেন,  যুবদলের  নেতা  আমজাদ ভাইয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের সহযোগিতায় হাসপাতালের পরিবেশ অনেক ভালো হয়েছে। আমরা ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা কামনা করি।
চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন মোঃ আওলাদ হোসেন  বলেন, অনেকদিন পর হাসপাতাল এত পরিষ্কার দেখলাম। আমজাদ ভাই ও যুবদলের ছেলেদের জন্য দোয়া করি।
এলাকাবাসী জানান,  রাজনীতির পাশাপাশি মোঃ আমজাদ হোসেনের মতো যুবনেতারা এভাবে সমাজসেবায় এগিয়ে আসলে কালিয়াকৈর একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে উঠবে।
Facebook Comments Box

Posted ৭:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com