



গাজীপুর প্রতিনিধি | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর জাতীয় পল্লী উন্নয়ন ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারে প্রতিপাদ্য ” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ।
সোমবার (৬ জুলাই) সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। সবাই সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন। অফিস সহকারী মোঃ বরকত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন মোল্লা প্রমূখ।
অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ২৮ লক্ষ টাকার ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ, সমিতির ম্যানেজারদের কমিশন প্রদান ও দুইজন বীর মুক্তিযোদ্ধাকে সাড়ে চার লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।

Posted ৭:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


