সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
প্রধানমন্ত্রীর বগুড়া সফরে

কালিয়াকৈরে বিএনপি নেতাকর্মীদের প্রাণঢালা অভিনন্দন

গাজীপুর প্রতিনিধি   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

কালিয়াকৈরে বিএনপি নেতাকর্মীদের প্রাণঢালা অভিনন্দন

প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের  সোমবার (২০ এপ্রিল) সকালে সড়ক পথে বগুড়া সফর উপলক্ষে  ঢাকা- টাঙ্গাইল  মহাসড়কের কালিয়াকৈরে  উপজেলা ও পৌর  বিএনপির উদ্যোগে ব্যাপক শোডাউন ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, নাওজোর, কোনাবাড়ি, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর ও বোর্ডঘর স্কয়ার গেট পর্যন্ত এলাকায় হাজার-হাজার নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, প্রধানমন্ত্রীর ছবি হাতে নিয়ে দলীয় স্লোগানে মুখরিত করে তোলে । ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর গাড়ির বহর অতিক্রম করার সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে অভিনন্দন এর জবাব দেন।

প্রধানমন্ত্রী সফর উপলক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ  হুমায়ুন কবীর খান, গাজীপুর–১ আসনের জাতীয়  সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, গাজীপুর -৩ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহীম, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার  চৌধুরী ইশরাক  আহমেদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ,উপজেলা বিএনপি  সাবেক  সিনিয়র যুগ্মসম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক  বিএনপি পৌর যুগ্ম সম্পাদক-মোঃ সাইজুদ্দিন আহমেদ প্রমুখ। সোমবার সকালে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান  গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:১৫ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com