মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপ ও বাধা-বিপত্তি সৃষ্টি করা হচ্ছে: ফয়সল চৌধুরী

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপ ও বাধা-বিপত্তি সৃষ্টি করা হচ্ছে: ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন নির্বাচনী উৎসবের দিকে এগিয়ে যাচ্ছে। গোটা জাতি একটি উৎসবমুখর নির্বাচন দেখতে উন্মুখ হয়ে অপেক্ষা করছে। দেশের সবচেয়ে বৃহত্তম দল বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপ ও বাধা-বিপত্তি সৃষ্টি করা হচ্ছে। বিএনপি হলো সাধারণ মানুষের দল। দেশের অন্তত ৮০ শতাংশ মানুষ এখনও বিএনপিকে ভালোবাসে। তাই গত ১৭ বছরের বহুমুখী দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। মানুষের ভোটাধিকার নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই সময়ে একটি গোষ্ঠী অযৌক্তিক কিছু দাবি নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিজয় আসন্ন দেখে তাদের মাথা খারাপ হওয়ার দশা। কিন্তু এ দেশের মানুষ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতাবিরোধী চক্রকে সমুচিত জবাব দেবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পাঁচমাইলস্থ বিএনপি নেতা সাবেক মেম্বার মরহুম খলকু মিয়ার বাড়িতে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন। ১নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি হাজী সুরুজ আলী মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মালিক পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী , কফিল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শায়েস্তা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা,১ম যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল,সদস্য আব্দুস শহিদ, ফখরুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিদ, যুগ্ম সাধারণ ইকবাল হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা এনামুল ইসলাম এমন, এছাড়াও গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com