মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ খেলাফত মজলিস-ঘোষিত ৫ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   130 বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস-ঘোষিত ৫ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস-ঘোষিত অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদ থেকে শান্তিগঞ্জ বাজার সিলেট-সুনামগঞ্জ সড়কে মিছিল শেষে সমাবেশে মিছিলের অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীন’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মোল্লা মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা নেতা হাফিজ মাওলানা নজমুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমূখ।

Facebook Comments Box

Posted ১০:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com