মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি প্রনীত ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌর অধীনে এবং ঘরে ঘরে পৌছে দেয়ার লক্ষ্যে সোহাগ কনভেনশন হল মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় প্রস্তুতি সভায় সভাপতির করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১১:০৩ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com